ঢাকা ০৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রান্তিক জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২২,  3:40 PM

news image

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এর পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর ২০২২ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ খুলনা জেলার অন্তর্গত কয়রার গোলখালীর প্রত্যন্ত এলাকার জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয় ও টর্চ লাইট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড-এর মাননীয় মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি (Rear Admiral Ashraful Hoq Chowdhury, ndu, afwc, psc)। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড-এর অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এছাড়াও কোস্ট গার্ড এর মহাপরিচালক পশুর নদীতে কোস্ট গার্ডের আধুনিকায়নে নতুনভাবে সংযোজিত Oil Pollution Control সরঞ্জাম সম্বলিত বোট সমূহের মাধ্যমে পানিতে অনিচ্ছাকৃতভাবে নিঃসরণকৃত তেল অপসারন মহড়া অবলোকন করেন। তিনি আরও বলেন, দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসনসহ কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম