ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রান্তিক জনগোষ্ঠীর সেবাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল কাজ : দীপু মনি

#

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২৪,  12:01 PM

news image

তৃণমূল মানুষের এ কাজ করতে গিয়ে কোনো অভিযোগ যেন না শুনতে হয়, সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর সেবাই সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মূল কাজ। কিন্তু তৃণমূল মানুষের এ কাজ করতে গিয়ে কোনো অভিযোগ যেন না শুনি। কোথাও ফাইল আটকে রাখার খবর যেন না শুনি। এ‌ ধরনের কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। রোববার (২১ জানুয়ারি) শেরেবাংলা নগরে সমাজকল্যাণ অধিদপ্তরে ৫৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ‌হুঁশিয়ারি দেন। ডা. দীপু মনি বলেন, তৃণমূল সাধারণ মানুষের সেবা, সুরক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন সুবিধা নিশ্চিতে কাজ করে থাকে সমাজসেবা অধিদপ্তর। এ কাজ করতে গিয়ে কোথাও যেন কারও বিরুদ্ধে অভিযোগ শুনতে না পাই।‌ আমি রাজনীতির মানুষ। আমি সারা দেশ চষে বেড়ানোর মানুষ। আমি জেলা-উপজেলা এমনকি গ্রামে‌ পর্যন্ত ঘুরে বেড়াব। সাধারণ মানুষের কাছ থেকে যেন শুনতে না পাই আপনারা অমুক কর্মকর্তা সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করেন। ফাইল আটকে রাখেন।‌ এ ধরনের অভিযোগ ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বয়সেও দিনে ১৬-১৭ ঘণ্টা কাজ করতে পারেন। আপনাদের দিনে যে কর্মঘণ্টা তা যথাযথভাবে পালন করবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে। সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম শেখ‌।‌ অনুষ্ঠানে অর্ধশতাধিক কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম