ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  11:22 AM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর)। সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশ করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিইপি) নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২৪ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে। তিনি জানান, শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল বুয়েটের মাধ্যমে তৈরি করা হচ্ছে।

দেশের ৬২ জেলায় আয়োজিত মৌখিক পরীক্ষার ফলাফল বুয়েটে পাঠানো হয়। ১৫ নভেম্বরের মধ্যে এ ফল প্রকাশ করার চিন্তাভাবনা থাকলেও কাজ শেষ করতে দেরি হওয়ায় এ মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।আরও পড়ুন: খাদ্য মন্ত্রণালয়ের দুই পদে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ গত ১২ অক্টোবর দিনাজপুরে তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়। এর মাধ্যমে সারা দেশের সব জেলার পরীক্ষা সম্পন্ন হয়। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে মোট শিক্ষক আছেন প্রায় পৌনে ৪ লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রাথমিক শিক্ষা অধিদফতর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ২০২০ সালের ২০ অক্টোবর। প্রথমে ৩২ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও করোনা মহামারির বাস্তবতায় নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরে অবসরের কারণে আরও ১০ হাজারের বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়। এ জন্য একসঙ্গে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। চলতি বছরের ২২ এপ্রিল থেকে তিন ধাপে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম