ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  6:13 PM

news image

প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার সারা দেশের জন্য একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি নয়, প্রকাশ করা হয়েছে তিনটি বিভাগের জন্য। এবারের বিজ্ঞপ্তিতে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু ১০ মার্চ ২০২৩ইং। শেষ হবে ২৪ মার্চ ২০২৩ ইং রাত ১১টা ৫৯ মিনিটে। বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা উল্লেখ্য করা হয়নি। এবারের নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে— মার্চের ২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমা মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম