ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

প্রাথমিকে ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  8:38 PM

news image

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী অক্টোবর মাস থেকে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হবে। রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। উপদেষ্টা ড. বিধান রঞ্জন জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। বাকি ২২.১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে প্রকৃত সাক্ষরতার হার এর চেয়েও কম হতে পারে। তিনি দাবি করেন, পূর্বের সরকার প্রকৃত সাক্ষরতার তথ্য গোপন করেছিল। স্কুল পরিদর্শনের মাধ্যমে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রকৃতপক্ষে সাক্ষর নয়। তিনি আরও বলেন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা হাইস্কুলে গেলে শিক্ষার ক্ষেত্রে বড় গ্যাপ তৈরি হয়। স্কুলে ছুটি কমানোর বিষয়ে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়গুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই সরকার অপ্রয়োজনীয় ছুটিগুলো কমানোর চেষ্টা করছে। পাশাপাশি, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম