ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকের ১ম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  2:13 PM

news image

অনিয়মের অভিযোগ তুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) পরীক্ষার্থীদের পক্ষে রিট করেন ফাতেমা আক্তার সাথী। রিট আবেদনে বলা হয়, গত ৮ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ওই পরীক্ষায় প্রশ্নফাঁস, ডিভাইস জালিয়াতি, প্রক্সি ও দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। তাই এ পরীক্ষা বাতিল বাতিল চাওয়া হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেয়া হয়। প্রথম ধাপের এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন চাকরিপ্রার্থী। পরীক্ষায় জালিয়াতির অভিযোগে রংপুর বিভাগে ৮৯ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি বিশেষ ইলেকট্রিক ডিভাইস এবং ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া অন্য বিভাগেও জালিয়াতির অভিযোগ উঠেছে। এদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা গ্রহণের ১০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়েই এ ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা অধিদফতর ২১ ডিসেম্বরকে সম্ভাব্য ফল প্রকাশের তারিখ ধরে কাজ করছে। সূত্র জানায়, শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের ছুটির কারণে ২৪ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। তবে ২২ ও ২৩ ডিসেম্বর শুক্র ও শনিবার হওয়ায় এরআগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ফল প্রকাশের জন্য কাজ চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম