ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাথমিকের সশরীরে ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত ২ সপ্তাহ পর

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি, ২০২২,  12:37 PM

news image

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত আরও দুই সপ্তাহ পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বৈঠক করার পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। দীপু মনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস শুরু হবে ২২ ফেব্রুয়ারি থেকে। তবে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান আপাতত অনলাইনে চলবে। প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে আরও দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। দুই ডোজ টিকা নেওয়া থাকলে সশরীরে করা যাবে ক্লাস

  তবে ১২ বছরের কম বয়সীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এক মাস বন্ধ থাকার পর আবারও খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ২২ ফেব্রুয়ারি ক্লাসে ফিরছেন কোটি শিক্ষার্থী। তবে কেবল দুই ডোজ টিকা থাকলে তবেই সশরীরে পাঠদানে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে এমন সিদ্ধান্ত। তবে ১২ বছরের কম বয়সীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহীদুল্লা। এক মাসেরও বেশি সময় পর শনাক্তের হার ১২ শতাংশের নিচে নামায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত এল। এর আগে ওমিক্রনের প্রভাবে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২২ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় গত ১৩ ফেব্রুয়ারি চলমান ছুটি আরেক দফা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম