ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২১,  10:14 AM

news image

করোনায় আটকে থাকা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এতথ্য জানা গেছে। তথ্য মতে, চলতি মাসেই এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ছিল। কিন্তু এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকায় ডিসেম্বরে পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না।

তাই জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ডিপিই। এ লক্ষ্যে কাজ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্র জানায়, পরীক্ষা নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু প্রবেশপত্রগুলো দিয়ে পরীক্ষা নেওয়া হবে। উল্লেখ্য, গত বছর অক্টোবরের শেষ দিকে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়। আবেদনগ্রহণ শেষ হয় ২৪ নভেম্বর রাতে। এতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৪০ জন। মোট ৩২ হাজার ৭৭টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৫ হাজার ৬৩০ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে ৬ হাজার ৯৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম