ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ, ২০২৩,  10:42 AM

news image

চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদ চৌধুরীর মৃত্যু হয়েছে। মুজাহিদ পতেঙ্গা এলাকায় ডিউটি শেষে করে মোটরসাইকেলযোগে আউটার রিং রোড দিয়ে ফৌজদারহাটের দিকে বাসায় যাচ্ছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদ ২০১৭ ব্যাচের সার্জেন্ট ছিলেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ আর দেখা হলো না তার। এ বিষয়ে হালিশহর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ জানান, আউটার রিং রোডে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে আহত অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সার্জেন্ট মোহাম্মদ মুজাহিদ চৌধুরীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম