ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান, অলৌকিকভাবে বাঁচলেন ৪ যাত্রী

#

নিজস্ব প্রতিনিধি

০৫ আগস্ট, ২০২৩,  1:16 PM

news image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে চলন্ত লরি উল্টে একটি প্রাইভেট কার চাপা পড়ার ঘটনা ঘটেছে। এসময় প্রাইভেট কারে থাকা চার যাত্রী অলৌকিকভাবে প্রাণে বেঁচেছেন। শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে। এ সময় ভেতর থেকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শোনা যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, লরি উল্টে প্রাইভেট কারের ওপর চাপা পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১১টার দিকে লরি সরিয়ে প্রাইভেট কারে থাকা চালকসহ ৪ যাত্রীকে উদ্ধার করা হয়। তারা সামান্য আহত হয়েছেন। চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বারো আউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেট কারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও লরি জব্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম