ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই অবস্থানে একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ‘২০ বছর বনাম ৪ মাস’—ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পালটা জবাব বেসরকারি হজের ৩ প্যাকেজ ঘোষণা করলো হাব পিপলস লীগকে তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করতে হাইওয়ে পুলিশ প্রধানের অঙ্গীকার ছাড়া পেলেই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন, ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর : বুলু

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২৩,  3:33 PM

news image

প্রস্তাবিত বাজেট ঋণ নির্ভর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, সরকারের কাছে টাকা নেই। গত ২০১৫ সাল থেকে সরকার এ পর্যন্ত দেড় লাখ কোটি টাকা ঋণ করেছে। যা গত ৪৬ বছরে বাংলাদেশের ঋণ ছিল ৪৬ কোটি টাকা। এবারের বাজেটেও আড়াই লাখ কোটি টাকা ঋণের ওপর নির্ভর করে দেওয়া হয়েছে। শুক্রবার (২ জনু) রাজধানীর সেগুন বাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তির দাবিতে সভার আয়োজন করে জিয়া প্রজন্মদল। বুলুর দাবি, বাজেটে মানুষের থেকে কর বাড়ানোর জন্য নানা পন্থা নেওয়া হয়েছে। এতে মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এই বাজেটে মানুষ কীভাবে বাচঁবে সেটা নেই। এই বাজেট অবাস্তব। সারা বিশ্ব আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করে বুলু বলেন, জাতিসংঘ বলেছে- এই দেশে নির্বাচিত কোনও সরকার নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ও তাই বলেছে। জাপানের মতো রাষ্ট্রও বলেছে- দিনের ভোট রাতে হয়, এটা আমার কখনও জানা ছিল না। সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতা পারবীন কাওসার মুন্নী, সারোয়ার হোসেন রুবেল প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম