ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রশ্ন ফাঁস নয় ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টা রংপুরে গ্রেফতার-৫৪

#

০৯ ডিসেম্বর, ২০২৩,  3:07 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর সহ বিভাগের কয়েকটি জেলায় হাইটেক ডিভাইস ব্যবহার করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা এবং পরীক্ষা দেয়ার অভিযোগে শিক্ষক, পরীক্ষার্থী ও সিন্ডিকেট সদস্যসহ রংপুর জেলায় ২০ জন এবং অন্যান্য জেলায় ৩৪ জনসহ মোট ৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক হাইটেক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রশ্ন ফাঁস নয় ডিভাইসের মাধ্যমে নকল সরবরাহের চেষ্টা করেছিল চক্রটি। রংপুর মহানগরীতে ৩ শিক্ষক, ১২ জন পরীক্ষার্থী ও ৫ জন সিন্ডিকেট সদস্য সহ ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৮ জন নারী পরীক্ষার্থী রয়েছে। তিনি বলেন, গতকাল মধ্যরাতে গোয়েন্দা তথ্যে জানা যায়, প্রাইমারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একটি সিন্ডিকেট হাইটেক টেকনোলজি ব্যবহার করে পরীক্ষা দেয়ার অপচেষ্টার প্রস্তুতি নিয়েছে। এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাতেই কয়েকজনকে ও আজ পরীক্ষা চলাকালীন বাকীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় এদের কাছ থেকে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন ও প্রবেশপত্রসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়নি, তবে চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু মূল কন্ট্রোলারকে ধরতে পারায় তারা এ কাজটি আর করতে পারেনি। 

তিনি আরও বলেন,সারা দেশব্যাপী একটি সিন্ডিকেট এই অপতৎপরতার সাথে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বেরিয়ে আসবে। ব্রিফিং কালে তিনি সিন্ডিকেটের ৫ সদস্যের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেননি। এ সময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম তিনি বলেন, রংপুর বিভাগের লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর, ঠাকুরগাঁ ও নীলফামারিতে এ পর্যন্ত মোট ৩৪ জনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে। রংপুর মহানগরীতে উদ্ধার হয়েছে ১১টি ডিভাইস এবং ৮০টি মোবাইল ফোন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম