ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রশ্নফাঁসের মামলায় ভাইস চেয়ারম্যান রুপাসহ ১০ জন রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি, ২০২২,  8:30 PM

news image

ছবি সংগৃহীত
সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের মামলায় বগুড়ার ধুপচাঁচিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরীন রুপাসহ ১০ জনকে দুই মামলায় রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রেববার (৩০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ রমনা মডেল থানার মামলায় রূপাসহ ছয়জনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমী কাফরুল থানার একটি মামলায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের (সিজিএ) বরখাস্ত কর্মকর্তা মাহমুদুল হাসান আজাদসহ চারজনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন আল আমিন আজাদ রনি, রাকিবুল হাসান, হাসিবুল হাসান, নাহিদ হাসান, রাজু আহম্মেদ, নোমান সিদ্দিকী, নাইমুর রহমান তানজির ও শহিদুল্লাহ। গত ২১ জানুয়ারি আসামিদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে ইয়ার ডিভাইস ছয়টি, মাস্টার কার্ড মোবাইল সিম হোল্ডার ছয়টি, পাঁচটি ব্যাংকের চেক, নন জুডিশিয়াল স্ট্যাম্প সাতটি, স্মার্টফোন ১০টি, ফিচার মোবাইল ছয়টি, প্রবেশপত্র ১৮টি এবং চলমান পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্রের তিন সেট জব্দ করা হয়।  পরদিন তাদের ৫৪ ধারায় প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম