ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা মানিককে আত্মসমর্পণের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  3:44 PM

news image

প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতা অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মানিক কুমার প্রামাণিককে আগাম জামিন দেননি হাইকোর্ট। তাকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। পরে আমিন উদ্দিন মানিক জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের হোতাদের একজনের বিপুল পরিমাণ অর্থ ব্যাংক হিসাবে জমা, অর্থের স্থানান্তর রুপান্তরের অভিযোগে সিআইডির দায়ের করা মামলায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মানিক কুমার প্রামাণিককে আগাম জামিন দেননি হাইকোর্ট। তাকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ। এজাহার মতে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রার্থীদের নিয়োগের মাধ্যমে তাদের নিকট হতে অর্থ গ্রহণ করে অবৈধভাবে অর্জিত অপরাধলব্ধ আয় হতে সংঘবদ্ধ চক্রের সদস্যের প্রত্যক্ষ সহযোগিতায় বিনিয়োগ করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় সিআইডির পুলিশ পরিদর্শক মো. শাহীনুল ইসলাম গত ১৯শে সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা করেন। মামলায় মানিক কুমার প্রামাণিক, মফিজুর রহমান ও রফিকুল হাসানকে আসামি করা হয়। মানিক কুমার প্রামাণিক অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি অর্জন করে। এই অপরাধলব্ধ অর্থের উৎস হচ্ছে অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি ও নিয়োগ প্রার্থীদের অবৈধভাবে নিয়োগের মাধ্যমে। তার নামে একটি গাড়ি মূল্য আনুমানিক ৪৮ লক্ষ টাকা এবং রাজশাহীতে একটি আলীশান ডুপ্লেক্স বাড়ি আছে। ছদ্মনামে বেরা ট্রেডার্স নামে হিসাব খুলে বিপুল পরিমাণ টাকা লেনদেন করেছেন। ৯ টি সঞ্চয় হিসেবে চার কোটি আট লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশত টাকার তথ্য পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম