ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩

প্রশিক্ষিত ফায়ার ফাইটার গড়ে তোলাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২২,  1:14 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফায়ার সার্ভিসে প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি যোগ হয়েছে। প্রশিক্ষিত ফায়ার ফাইটার গড়ে তোলা সরকারের লক্ষ্য। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হচ্ছে। সারা দেশে অগ্নিনিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এ সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য চার ক্যাটাগরিতে ৪৫ ফায়ার ফাইটারকে পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তাদের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম