ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  11:22 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।  সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদীর যাত্রার প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে। হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হলো আজাদী পদযাত্রা এ সময় জাতীয় নাগরিক পারটি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও অভিযোগ করেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। দেশে আবারও ফ্যাসিজমের আশঙ্কা তৈরি হয়েছে এমন মন্তব্য করে তিনি বলেন, প্রশাসনের গোলামীর দিকে হেলে পড়ার পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না। প্রশাসনের গোলামীকে প্রশ্রয় না দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বানও জানান এই এনসিপি নেতা। এছাড়াও নির্বাচন কমিশনকে জনগনের প্রতি জবাহদিহিমূলক আচরণ প্রদর্শনের অনুরোধ জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম