ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০ জাল ভোট দিলে যেসব শাস্তি হতে পারে জামায়াতের জনপ্রিয়তায় ভীত হয়েই অপপ্রচার চালানো হচ্ছে: ডা. শফিকুর রহমান নির্বাচনি দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত

প্রশাসনিক রদবদলে আওয়ামী লীগের আপত্তি নেই : কাদের

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২৩,  3:03 PM

news image

প্রশাসনিক রদবদলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। ইউএনও-ওসিদের বদলি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকার প্রশাসনিক রদবদল করছে না। কর্মকর্তাদের বদলি করছে নির্বাচন কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা দরকার তারা করছে। এ নিয়ে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই। তিনি বলেন, স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে রাজনীতিকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি। তারা আবারও সেই ২০১৪-১৫ সালের মতো অপকর্ম শুরু করেছে।

বিএনপির এই নেতিবাচক অবস্থা থেকে অনেক নেতা বেরিয়ে আসতে চায়। ইতোমধ্যে অনেকের শুভবুদ্ধির উদয় হয়েছে। ফলে তারা বিএনপি থেকে বেরিয়ে এসে নির্বাচনে অংশ নিয়েছে। যারা বিএনপির নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করে সুস্থ ধারায় ফিরে আসতে শুরু করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া আওয়ামী লীগের কাউকে দল থেকে বহিষ্কার করা হবে না বলে জানান ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, উপদপ্তর সায়েম খান প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম