ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

প্রশান্ত মহাসাগরে ফের নৌযানে মার্কিন হামলা, নিহত ৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২৫,  11:11 AM

news image

ফের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত চারজন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন। ওয়াশিংটনের দাবি, মাদক পাচার করছিল নৌযানটি। মাদক পাচারের জন্য ব্যবহৃত ওই নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে। এর আগে, গত মঙ্গলবারও একই স্থানে তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত ৮ জন নিহত হয়। গত সেপ্টেম্বর থেকেই ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও অনেক আইন বিশেষজ্ঞ এসব হামলাকে বেআইনি বলে অভিহিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম