ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

প্রবাসী স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  10:39 AM

news image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নগদ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রবাসীর স্ত্রী (২৭) প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে এ ঘটনায় গৃহবধূ ও তার প্রেমিককে আসামি করে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ভুক্তভোগী প্রবাসীর মা। জানা গেছে, প্রায় ১৩ বছর আগে রায়পুর পৌরসভার প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই গৃহবধূর। তাদের ঘরে ১২ ও ৯ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি রামগতি উপজেলার আলেকজেন্ডার গ্রামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ওই গৃহবধূ। ইতোমধ্যে বিষয়টি জানাজানি হলে গত ৫ অক্টোবর প্রেমিকের সঙ্গে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ। তবে প্রেমিকের সঙ্গে যাওয়ার সময় ইনস্যুরেন্সে জমানো এফডিআরের ১২ লাখ টাকা, নগদ ৭৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণ নিয়ে যায়। ভুক্তভোগী সৌদি প্রবাসী স্বামী জানান, আমার স্ত্রী প্রবাস জীবনের জমানো ২০ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, সোমবার দুপুরে এ ঘটনা শুনেছি। আদালতে মামলা হয়েছে। তবে থানায় মামলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম