ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৫,  4:44 PM

news image

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে।  সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।  রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যের সময় তিনি এ কথা বলেন। ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মঙ্গলবার আমরা প্রবাসী বাংলাদেশীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করব। এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধান জন্য গ্লোবাল সময়ের সাথে সমন্বয় রেখে মঙ্গলবার সন্ধ্যায় আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি।  তিনি আরো বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে।  তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় আমাদের প্রত্যশা আমাদের প্রবাসী ভোটের সংখ্যা বেশি হবে। তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করতে উৎসাহিত করার অনুরোধ জানান। এ বিষয়ে ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম