ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

প্রবাসীর জমি দখলের অভিযোগে গ্রেফতার ৫

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  9:04 PM

news image

চট্টগ্রামের চাঁদগাঁও থানার খতিববাড়ী মাহবুব কলোনিতে সন্ত্রাসী দ্বারা এক প্রবাসির জায়গা জোরপূর্ব দখল ও ভিতরে থাকা ভাড়াটি এবং মহিলা কেয়ারটেকারকে মারধর ও শারীরিকভাবে হেনস্তা করার ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয় গত শুক্রবার রাতে জমিরের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ কলোনির গেইট ও সিসি ক্যামেরা ভাংচুর, কেয়ারটেকারসহ ভাড়াটিয়াকে মারধর করে কলোনিতে অবস্থান নেয়। পরে সন্ত্রাসীরা কলোনির কেয়ারটেকার নাসিমাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। সেখানে থাকে মারধর এবং শারীরিক ভাবে হেনস্থা করার পর কুয়াইশ ও অক্সিজেন রাস্তার মাথায় একটি নির্জন জায়গায় ফেলে দিলে দায়িত্বরত টহল পুলিশ তাকে উদ্ধার করে। অভিযোগের ভিত্তিতে চাঁদগাও থানার পুলিশ গতকাল উক্ত দখলীয় জায়গায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয় করা। এ ঘটনার ভূমিদস্যু মামলার প্রধান আসামী জমিরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম