ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন প্রধানমন্ত্রীর শপথ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার নির্দেশ বসন্তের শুরুতেই সাতক্ষীরায় গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের আশা কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫ বাংলাদেশি গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় যুবদল কর্মীর আঙুল বিচ্ছিন্ন আসামিকে ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু চৌদ্দগ্রামে টয়লেটের সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

প্রবাসীরা আজ থেকে পাচ্ছেন মেশিন রিডেবল পাসপোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৪,  11:33 AM

news image

প্রবাসীদেরকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া শুরু হচ্ছে আজ। প্রথমে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে আবেদনকৃত প্রবাসীদের এমআর পাসপোর্ট দেওয়া হবে।  আগামী ২০ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় পাসপোর্ট দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশেও এমআর পাসপোর্ট প্রবাসীদের হাতে দেওয়া হবে। এর আগে সময়মতো পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে সৌদি আরব ও মালয়েশিয়ায় অবস্থান করা ২৬ হাজার বাংলাদেশি কর্মীর জীবন অনিশ্চিত হয়ে পড়ে। পাসপোর্ট নবায়ন না হওয়ার কারণে এদের অনেকেই দেশে ফিরে আসতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল তার পোস্টে বলেন, এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে, আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর কখনো হবে না। প্রবাসীদের এমআরপি নিয়ে অনেক কষ্ট, দুর্ভোগ ও অনেক ধরনের হয়রানি হয়েছে, এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, প্রথম প্রয়োরিটি দেয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়াতে। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। উপদেষ্টা বলেন, পাসপোর্ট জটিলতা তৈরি হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলে। তৎকালীন মন্ত্রী নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট ছাপানোর কাজ তার এক পরিচিত কোম্পানিকে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ নিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়েছে। সেটি বাতিল করে দ্রুত সবকিছু সমাধান করতে কিছু দেরি হয়েছে। তবে আগামী ১৫ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ১৫ ডিসেম্বর থেকে সৌদি আরবে প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে। তবে মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে আগামী ২০ ডিসেম্বর থেকে পাসপোর্ট দেওয়া শুরু হবে।  এরপর পর্যায়ক্রমে ইতালিসহ অন্যান্য দেশের প্রবাসীদের মধ্যে এমআর পাসপোর্ট দেওয়া হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম