ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২৫,  3:43 PM

news image

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এজন্য ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৭ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ঢাকায় ওআইসিভুক্ত ১০ দেশের মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোটের আওতায় আনতে মন্দের ভালো খুঁজে বের করতে হবে। প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর মধ্যে প্রক্সি ভোটিং ছাড়া বিকল্প আছে বলে মনে হচ্ছে না। তিনি আরও বলেন, বর্তমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসী ভোট নিয়ে কথা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা হয়েছে। ইসি বলেন, ১৯ দেশের মধ্যে আজ ১০ দেশের মিশন প্রধান বৈঠকে অংশগ্রহণ করেন।  প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে চার কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ব্রিফ করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম