ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  8:15 PM

news image

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোটার কার্যক্রম পর্যবেক্ষণে কানাডা যাচ্ছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি কানাডার উদ্দেশ্যে দেশত্যাগ করবেন এবং ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন। ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, প্রধান নির্বাচর কমিশনার সেখানে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন ও পর্যবেক্ষণ করবেন। তিনি ৫ থেকে ১২ সেপ্টেম্বর টরোন্টো ও অটোয়ায় ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম দেখবেন। এরপর ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভ্যানকুভারে অবস্থান করবেন। উল্লেখ্য, বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটার কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম