ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ লাহোর-দিল্লির পরই ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল আলোকিত করবে সরকারের পদ্মা ব্যারাজ প্রকল্প ফ্লোরিডায় বিমান বিধ্বস্তের আগে পাইলটের শেষ বার্তা, ‘মাটিতে আছড়ে পড়তে যাচ্ছি’

প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতীর ২ ইউনিয়নের ১০ গ্রাম প্লাবিত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুন, ২০২২,  8:44 PM

news image

প্রবল বর্ষণ ও ওজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুই ইউনিয়ন প্লাবিত হয়েছে। এ দুই ইউনিয়নের ১০ গ্র‍াম প্লাবিত হয়ে অন্তত দুই হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বৃদ্ধি পেয়ে ঝিনাইগাতী সদর ও ধানশাইল ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের বেশ কিছু বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। অপরদিকে নালিতাবাড়ী উপজেলায় ভূগাই নদীর তীরবর্তী এললকার গ্রামগুলোতে পানি প্রবেশ করতে দেখা গেছে। ঝিনাইগাতী বাজারের ব্যবসায়ী আবু বক্কর বলেন, ‘আমি এ বাজারেই ব্যবসা করি। পাহাড়ি ঢল আসলেই মহারশীর পাড় ভেঙে এ বাজারে পানি ঢুকে। এতে আমাদের বহু ক্ষয়ক্ষতি হয়। আমাদের অনেক দিনের দাবি একটি বেড়িবাঁধের।’ সদর ইউনিয়নের বাসিন্দা করিম মিয়া বলেন, ‘সকালে ওঠাই দেহি আমাগর বাড়িত পানি ঢুকতাছে। চুলাই পানি ওঠছে, তাই রান্না-বান্নাও বন্ধ। এখন চিড়া-মুড়ি খাইয়া আছি। আর একটু পানি ওঠলে ঘরো ওইঠা পড়ব।’ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুল হক মনির বলেন, ‘মহারশী নদীর পানি বেড়ে বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন এলাকায় পানি ওঠতে শুরু করেছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। ঝিনাইগাতী উপজেলার বন্যার্তদেও পাশে উপজেলা প্রশাসন আছে। তাদের জন্য প্রয়োজনে সবকিছু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম