ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩,  3:34 PM

news image

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে ৩০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তার প্রতিনিধি দল। সোমবার (৩১ জুলাই) দুপুর দেড়টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, আমি এবং নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা দীর্ঘদিন বিচার বিভাগে কাজ করেছি। এ কারণে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ও তাকে কৃতজ্ঞতা জানাতে এসেছিলাম। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে হাইকোর্টে যে রুল দিচ্ছে তা নিয়ে আমার অফিস কথা বলবে। সীমানা নির্ধারণ নিয়ে এখানে কোনো কথা হয়নি। বৈঠকে ইসির প্রতিনিধি দলে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম, যুগ্ম সচিব মাহবুবুর রহমান সরকার উপস্থিত ছিলেন। এর আগে, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করতে দুপুর ১টা ২৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বে সুপ্রিম কোর্টে আসেন ইসির প্রতিনিধি দল। এসময় তাদের অভ্যর্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমানসহ বিচার বিভাগের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম