ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে যে প্রস্তাব দিল সম্পাদক পরিষদ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  4:02 PM

news image

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। ছবি: ভিডিও থেকে নেওয়া  অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু প্রস্তাব দিয়েছে সম্পাদক পরিষদ। এর মধ্যে অন্যতম হচ্ছে- যেসব আইনে সাংবাদিকদের নিপীড়নের বিষয় রয়েছে, সেগুলো বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কার করা। আজ মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সম্পাদক পরিষদ এই প্রস্তাব দেয়। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকের কাছে বৈঠকের তথ্য তুলে ধরেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম। তিনি জানান, তারা চান, দেশে একটি জাতীয় ঐক্য স্থাপিত হোক। বৈঠকে তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে যত্রতত্র খুনের মামলা বন্ধ করতে বলেছেন। এসময় মাহ্‌ফুজ আনাম আরও বলেন, ‘আমাদেরকে প্রধান উপদেষ্টা একটি সুসংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটি অত্যান্ত আনন্দের খবর। আমি মনে করি ইউনূস ভাইয়ের মত এমন একজন নেতা না হলে আন্তর্জাতিকভাবে এটি সম্ভব হত না। আমরা খবুই খুশি।’ তিনি বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের যে কর্মকাণ্ড তার সঙ্গে আমাদের সম্পূর্ণভাবে একাত্বতা ঘোষণা করছি। আমরা চাই একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম