ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের আজকের ব্রিফিং স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৪,  11:26 AM

news image

সদ্য পদায়নকৃত জেলা প্রশাসকদের জন্য আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। একইসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকলকে পদায়নকৃত কর্মস্থলের উদ্দেশে যাত্রা না করে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান গণমাধ্যমকে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন নিয়োগ পাওয়া সব ডিসিদের একটি ব্রিফিং বুধবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সেই ব্রিফিংটি স্থগিত করা হয়েছে। এ প্রেক্ষিতে তাদের যাত্রা করতে বারণ করেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ঢাকায় অবস্থান করতে বলেছি। প্রসঙ্গত, সোমবার দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার আরও ৩৪ জেলায় ডিসি নিয়োগ দেওয়া হয়। তবে ডিসি হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানান বিক্ষুব্ধ কর্মকর্তারা।  তারা বলছেন, অন্তর্বর্তী সরকার নতুন যাদের জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে, তারা বিগত সরকারের সুবিধাভোগী ও আশীর্বাদপুষ্ট। আওয়ামী লীগ সরকারের সময়েও এসব কর্মকর্তা ভালো পদে ছিলেন। নতুন নিয়োগ পাওয়া ডিসিদের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম