ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২৫,  3:19 PM

news image

সংস্কার কমিশনের প্রতিবেদন দেখে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এ কথা জানান তিনি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগন আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে বলে জানান তিনি। এছাড়া জনগন যদি মনে করে সংস্কার প্রয়োজন নেই তাহলে যেকোনো সময় অন্তর্বর্তী সরকার চলে যাবে বলেও উল্লেখ করেন। এদিন সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপদেষ্টা। ঘুরে দেখেন চিকিৎসা ব্যবস্থা। রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেয়া নানা প্রকল্পের সমালোচনা করেন। এসময় তিনি সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম