ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী ইমরান খানকে ভর্ৎসনা করলেন দেশটির সুপ্রিম কোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর, ২০২১,  6:59 PM

news image

আদালতে ডেকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ভর্ৎসনা করলেন দেশটির সুপ্রিম কোর্ট। বুধবার দুপুরে পাকিস্তানের প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে বিচারপতি কাজী মোহাম্মদ আমিন আহমেদ ও বিচারপতি জিয়াউল হাসানের বেঞ্চ এই ভর্ৎসনা করেন বলে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৪ সালে দেশটির আর্মি পাবলিক স্কুলে হামলা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সরকারের চলমান আলোচনা নিয়ে ইমরানকে প্রশ্ন করেন আদালত। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ইমরান আদালতে পৌঁছান। পেশোয়ারের ওই আর্মি স্কুলে ২০১৪ সালে টিটিপির অস্ত্রধারী জঙ্গিরা হামলা চালায়। এতে ১৩২ শিশুসহ মোট ১৪৭ জন নিহত হন। এছাড়া ইমরানের সরকার সাম্প্রতিক বিক্ষোভের জেরে টিটিপির সঙ্গে আলোচনায় বসে। সোমবার নিষিদ্ধ এই সংগঠনের সঙ্গে ‘পূর্ণ অস্ত্রবিরতিতে’ পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়েছে। শুনানিতে বিচারপতি কাজী মোহাম্মদ আমিন আহমেদ বলেন, আমাদের বিশ্বের ষষ্ঠ বৃহৎ সেনাবাহিনী রয়েছে। কিন্তু তাদের (টিটিপি) বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন ফের আলোচনার টেবিলে ডাকা হলো?

বিচারপতি জিয়াউল হাসান প্রধানমন্ত্রী ইমরান খানকে বলেন, আর্মি স্কুলে হামলায় যারা সন্তান হারিয়েছে সেসব মা-বাবাকে ন আমাদের সন্তুষ্ট করা প্রয়োজন। প্রধানমন্ত্রী ইমরান খান আদালতকে বলেন, আর্মি স্কুলে ওই সন্ত্রাসী হামলা ছিল খুবই বেদনাদায়ক। ২০১৪ সালে যখন হামলা হয়েছিল, তখন আমাদের দল খাইবার পাখতুনখাওয়ায় ক্ষমতায় ছিল। ওই ঘটনার রাতে আমরা আমাদের দলের একটি বৈঠক ডেকেছিলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম