ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক সন্ধ্যায়

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৪,  1:19 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তথ্যের সত্যতা নিশ্চিত করে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বৈঠকে অংশ নিতে স্বতন্ত্রের ৬২ জন সংসদ সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দিতে পারেন। দ্বাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকা কী হবে, এ বিষয় নিয়েও আলোচনা শেষে নির্দেশনা আসতে পারে। এ বিষয়ে রাজশাহী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমার কাছে সেটাই শিরোধার্য। তিনি কী সিদ্ধান্ত দেন, আমরা সেই অপেক্ষায় আছি।’ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র সদস্যরা। এই সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি। তাই জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যরা বিরোধী দলের ভূমিকায় থাকবে কি না, তা নিয়ে জনমনে বেশ কৌতূহল রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম