ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  2:45 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেনের বিদায়ী রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডে আসিস বেনিৎজ সালাস। বুধবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন,পারস্পরিক স্বার্থে বাংলাদেশের যে কোনো খাতে স্পেনের বিনিয়োগকে স্বাগত জানানো হবে। প্রধানমন্ত্রী স্প্যানিশ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তাকে উদ্ধৃত করে আরও বলেন, তাদেরকে (স্পেনের উদ্যোক্তারা) স্বাগত জানানো হয়েছে। তারা বাংলাদেশে তাদের পছন্দের যে কোনো খাতে বিনিয়োগ করতে পারে। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। ইহসানুল করিম জানান, সালাস তার দেশের কৃষিভিত্তিক শিল্পসহ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।স্প্যানিশ রাষ্ট্রদূত বলেছেন, তার অনেক উদ্যোক্তা বাংলাদেশ সফর করতে এবং এখানে বিনিয়োগ করতে আগ্রহী। স্পেনের হাসপাতাল ও কৃষি যন্ত্রপাতির মান খুবই ভালো বলেও মন্তব্য করেন স্প্যানিশ রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্প্যানিশ রাষ্ট্রদূত উভয়েই দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম