ঢাকা ৩১ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের ‘সেলফি’ অনেক কথা বলে : তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৩,  2:21 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি অনেক অর্থ বহন করে। ছবি অনেক কথা বলে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে। আজ রোববার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের নেতাকর্মীদের মন চাঙা রাখতে একেক সময় একেক বক্তব্য দিচ্ছেন। বিএনপির এক দফা কখনো আদায় হবে না। বহির্বিশ্ব আমাদের সরকারের সঙ্গে আছে। সাম্প্রতিক ঘটনা এটাই প্রমাণ করে। জো বাইডেনের সাথে শেখ হাসিনার সেলফি প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, ছবি অনেক কথা বলে। জো বাইডেনের সাথে পূর্ব ঘোষিত মিটিং না থাকলেও এমন রাষ্ট্রীয় প্রোগ্রামের সাইডলাইনে অনেক মিটিং হয়। শেখ হাসিনার সাথে জো বাইডেনের সেরকম আলোচনাই হয়েছে দিল্লির জি ২০ প্রোগ্রামে। জো বাইডেন নিজ হাতে যে সেলফি তুলেছেন তার অর্থ সবাই বোঝেন। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আগেও ভালো ছিল, এখন থেকে সে সম্পর্ক আরও জোরদার হবে। এই সেলফির মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে। ডিএজি এমরান আহম্মদ ভূইঞা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, তিনি সপরিবারে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলেন সে দেশের ভিসা পেতে। ভিসার আশ্বাস না পেয়ে ফিরে যেতে হয়েছে তাকে। এমরান আহম্মদের মতো এই মতাদর্শের লোক সরকারি চাকরিতে থাকার মাধ্যমে প্রমাণ হয়েছে, সরকার দল দেখে চাকরি দেয়নি। আওয়ামী লীগ, বিএনপি সব দলের মানুষই সরকারি চাকরি পেয়েছে এবং এখনও আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম