ঢাকা ০৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১৫ টাকায় চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো নিয়ে সর্বশেষ যা জানা গেল শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার চাঁদাবাজির মামলায় খালাস পেলেন আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের শুভেচ্ছা বিনিময় শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন না অফলাইন, সিদ্ধান্ত চলতি সপ্তাহেই: শিক্ষামন্ত্রী দুই ‘গাদ্দারের’ ফাঁসি দিল ইরান সারাদেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী এনএসসির তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ ইরানের তীব্র প্রতিরোধের মাঝেও যেভাবে উদ্ধার করা হলো মার্কিন পাইলটকে

প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল বিএনপির নেতাদের সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  10:47 AM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূল বিএনপির নেতারা। রোববার (২০ নভেম্বর) রাতে গণভবনে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। বৈঠক শেষে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। তবে আলোচনার বিষয়ে আমি কিছু বলতে পারব না। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেখান (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে জেনে নিন। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে তৃণমূল বিএনপি। গত দুই দিনে দলটি মোট ৭৮টি ফরম বিক্রি করেছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত দলটির মনোনয়ন ফরম বিক্রি চলবে। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকা। গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম