ঢাকা ১০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা মিরপুরে বহুতল ভবনে আগুন এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর এক উপদেষ্টার নাম সংশোধন সরকারি দলের সংসদীয় সভা ১১ মার্চ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ ঈদের ছুটি পাচ্ছেন না যারা নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সাক্ষাৎ

#

২৬ এপ্রিল, ২০২৩,  12:53 PM

news image

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৬ এপ্রিল) সকালে টোকিও আকাসাকা প্যালেস স্টেট গেস্ট হাউসে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গুলশাহানা ঊর্মি। এদিকে একই গেস্ট হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-জাপান কমিটি ফর ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান ফুমিয়া কোকুবু ও জেট্রোর চেয়ারম্যান এবং সিইও ইশিগুরু নোরিহিকো সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দু’দেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্কসংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

সফরসূচি অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হবে। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিনিয়োগ সম্মেলন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন। ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। এর আগে, মঙ্গলবার (২৫ এপ্রিল) চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি চাটার্ড ফ্লাইট জাপানের স্থানীয় সময় টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম