ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর ভারত সফরে দৃশ্যমান কোনো অর্জন নেই: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  3:18 PM

news image

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে ১৫৩ কিউসেক পানি ছাড়া দৃশ্যমান কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী চার দিনের ভারত সফরে বাংলাদেশের অর্জন প্রসঙ্গে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন যেটা দেখতে পাচ্ছি, কুশিয়ারা নদীর (সিলেট) ১৫৩ কিউসেক পানি। এ ছাড়া দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। বরং যেটা দেখতে পাচ্ছি ৫০০ মিলিয়ন ডলারের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে, ভারতের কাছ থেকে যানবাহন কেনার জন্য। বলা হচ্ছে, সীমান্ত হত্যা জিরোতে আনা হবে। যেদিনই এ কথা বলা হয়েছে, সেদিনই দিনাজপুর সীমান্তে একজনকে হত্যা করা হয়েছে এবং দুইজন নিখোঁজ হয়েছে। এই হচ্ছে প্রাপ্তি, দৃশ্যমান প্রাপ্তি এগুলোই দেখি। আর দেখছি, অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে, তাদের ভালোবাসা, প্রেম, সেই কথাগুলোই খুব জোরে জোরে বলা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকার মরিয়া হয়ে উঠেছে। নিশ্চয়ই মনে আছে, এই সফরের আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ভারতীয় নেতাদের কাছে অনুরোধ করেছেন, আওয়ামী লীগ সরকারকে যেকোনো উপায়ে টিকিয়ে রাখার জন্য। আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, যেসব দেশ গণতান্ত্রিক, গণতান্ত্রিক বিশ্ব- তারা সব সময় সারা বিশ্বে গণতন্ত্রকে সমুন্নত রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম