ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর ঘোষণায় খুশি চা শ্রমিকরা, কাজে ফিরবেন আজ

#

নিজস্ব প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২,  10:04 AM

news image

চা বাগান মালিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর চা বাগানের শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোববার (২৮ আগস্ট) চা শ্রমিকরা কাজে যোগদান করবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।  বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মজুরি ১৭০ টাকা প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিয়েছেন। আমরা কৃতজ্ঞতার সঙ্গে মেনে নিয়েছি। তবে শ্রম আইনের সংশোধন ও জমিজমা সংক্রান্ত আরও বেশ কিছু দাবিদাওয়া বাস্তবায়ন চাই আমরা।’ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘চা শ্রমিকরা চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে। তিনি মজুরি ঘোষণা করেছেন শ্রমিকরা মেনে নিয়েছে। রোববার থেকে কাজে ফিরে যাবে। তিনি মানসম্মত মজুরি নিধারণ করে দিয়েছেন তাঁর প্রতি আমরা চির কৃতজ্ঞ।’ তবে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শ্রমিক জানিয়েছেন, ৩০০ টাকা না পাওয়ায় অনেকের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে সন্ধ্যার পর প্রথমে আনন্দ মিছিল করার কথা থাকলেও পরে তা আর হয়নি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার (২৭ আগস্ট) বিকেলে চা বাগান মালিকপক্ষের বৈঠকের পর শ্রমিকদের দৈনিক মজুরি ৫০ টাকা বাড়িয়ে ১৭০ টাকা ঘোষণা করা হয়। টানা ১৯ দিন পর সিলেট জেলার ২৪টি এবং মৌলভীবাজারের ৯৩টি চা বাগানের শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম