ঢাকা ০৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে আরও ৫ প্রার্থীর মামলা কাল থেকে শুরু ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরান-ইসরায়েল যুদ্ধে নিহত দুবাই প্রবাসী আহম্মেদ আলীর মরদেহ ঢাকায় রাজশাহীতে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দেশে স্বর্ণের দামে বড় পতন ঈদযাত্রায় ট্রেনের শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ জঙ্গল সলিমপুরে চার হাজার সদস্যের যৌথ বাহিনীর অভিযান শুরু

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে সেজেছে চট্টগ্রাম

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  12:29 PM

news image

চট্টগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা রোববার (৪ ডিসেম্বর)। বন্দরনগরীতে প্রায় এক দশক পর এমন কর্মসূচিতে যোগ দিচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন সাজে সেজেছে চট্টগ্রাম। নগরীর পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে সর্ববৃহৎ মঞ্চ। যার দৈর্ঘ্য ১৬০ ফুট। আর মূল মঞ্চের দৈর্ঘ্য ৯০ ফুট। যেখানে কয়েক সারিতে প্রধানমন্ত্রীর সাথে বসবেন শীর্ষ নেতারা।  এছাড়া সভাস্থলে থাকছে মুক্তিযোদ্ধা ও নারীদের জন্য আলাদা জায়গা। পুরো নগরজুড়ে করা হয়েছে সাজসজ্জা, রাতে করা হচ্ছে লাইটিং। উৎসবের আমেজ শহরের প্রতিটি প্রান্তে। নগর ও উপজেলায় প্রস্তুতিমূলক কর্মযজ্ঞ চলছে। এখন প্রধানমন্ত্রীর অপেক্ষায় চট্টগ্রামবাসী। সমাবেশ সফল করতে গত ১৫ দিন ধরে ব্যস্ত সময় পার করছেন দলটির নেতা-কর্মীরা। তারা বলছেন, এই জনসভায় স্মরণকালের জনসমাগম ঘটবে। শহর ও জনসভাস্থল ঘুরে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সংস্কার হচ্ছে রাস্তা-ঘাট। বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেওয়াল লেখন, আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। চলছে মাইকিংসহ প্রচার-প্রচারণাও। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম