ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

প্রধানমন্ত্রীকে নিয়ে বেফাঁস বক্তব্যের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন সেই ইউপি চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  8:30 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল বেফাঁস মন্তব্যের পর আওয়ামী লীগ সদস্য পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়ার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান বাবুল লিখিত বক্তব্য পাঠ করে শোনান। তিনি বলেন,

গত ১২ ফেব্রুয়ারি একটি ধর্মীয় অনুষ্ঠানে নিজ এলাকার শান্তি শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ করার বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে বেফাঁস মন্তব্য করে ফেলেছি। তাই মাটি ও মানুষের নেত্রী আমার মা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিকট আমি ক্ষমা প্রার্থী।  তিনি আরো জানান, যেহেতু আমি বর্তমানে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি তাই ভবিষ্যতে আওয়ামী লীগের ছায়াতলে থেকে সেই দায়িত্ব পালন করতে চাই। তাই অব্যাহতি তুলে নিতে আমার উর্ধতন নেতৃবৃন্দের নিকট বলেন বিনীত আহবান করছি।  কোন চাপে পরে এই সংবাদ সম্মেলন ও ক্ষমা প্রার্থনা করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার নিজস্ব চিন্তা ভাবনা থেকেই আমি আমার সকল ইউপি সদস্যদের কে নিয়ে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইছি।  উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী বারদীতে একটি ওয়াজ মাহফিলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বারদীতে এলে আমাকে জানিয়ে আসতে হবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন নিউজ পোর্টাল, স্থানীয় দৈনিক পত্রিকা গুলোতে এ নিয়ে সংবাদ প্রকাশ হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। আওয়ামী লীগ হতে সাময়িক বহিস্কার করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম