ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৬,  7:52 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিশ্বনেতাদের মধ্যে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রথম শুভেচ্ছা জানিয়ে বার্তা দেন। এ ছাড়া চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম