ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি রাষ্ট্রপতি নির্বাচন বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে: সিইসি একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন উপদেষ্টা আসিফ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৪,  10:57 AM

news image

প্রথম মাসের বেতনের পুরো টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।  প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। ব্যাংক অ্যাকাউন্ট থেকে ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে ১ লাখ ৫ হাজার টাকা স্থানান্তর সংক্রান্ত মোবাইল মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন- আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। আসিফ মাহমুদ আরও লেখেন- ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোণা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সব দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে তিনি জানান- দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সব দুর্যোগ-সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম