ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্রথম নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে তুলোধুনো কমলার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুলাই, ২০২৪,  5:10 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম নির্বাচনী সমাবেশেই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। প্রায় তিন হাজার মানুষের সমাবেশে ট্রাম্পকে প্রতারক এবং দোষী সাব্যস্ত এক আসামি আখ্যা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এর আগে কমলাকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, তিনি যাই স্পর্শ করেন, তাই ধ্বংস হয়ে যায়। কমলার নির্বাচনী তহবিল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও করেছে রিপাবলিকানরা। তাদের দাবি, আইনত প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী তহবিলের নিয়ন্ত্রণ নিতে পারেন না কমলা হ্যারিস।  এর জবাবে বুধবার উইসকনসিনের সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন কমলা হ্যারিস। ভাষণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নভেম্বরের নির্বাচনকে সাবেক একজন কৌসুঁলি এবং দোষী সাব্যস্ত এক আসামির মধ্যে একজনকে বেছে নেওয়ার ভোট বলে অভিহিত করেছেন। এদিকে, রয়টার্সের জনমত জরিপ অনুসারে প্রেসিডেনশিয়াল নির্বাচনে রিপাবরিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস। প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্পের চেয়ে দুই শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম