ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রথম ধাপের উপজেলায় ভোট কাল, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৪,  10:49 AM

news image

ছবি : সংগৃহীত

মধ্যরাতে শেষ হয়েছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। ১৪১ উপজেলায় কাল ভোট। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামীকাল বুধবার (৮ মে) সকাল ৮টায় শুরু হবে ভোটগ্রহণ। টানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ২২ উপজেলার ভোট হবে ইভিএমে। বাকিগুলোর ভোটাররা ভোট দেবেন ব্যালটে।  তিনটি পদে এক হাজার ৬৩৫ জনের মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  তবে চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ১০ জন মোট ২৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।  এদিকে, সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।  নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ জন সদস্য মোতায়েন করা হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। প্রথম ধাপের ভোট নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম