ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৩,  12:11 PM

news image

চট্টগ্রামে তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি ২০ মিলিয়ে টানা ছয় জয়। আইরিশদের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত না হলে সংখ্যাটা সাত হতে পারত। এমন পরিসংখ্যান সামনে রেখে সাকিব আল হাসানের দলের লক্ষ্য আরও দাপুটে পারফরম্যান্সে আত্মবিশ্বাসের জ্বালানি বাড়িয়ে নেওয়া। নিজেদের ছাড়িয়ে যাওয়া। কিন্তু নিজেদের প্রিয় ফরম্যাট বলেই আইরিশরা এবার ভিন্ন কিছুর স্বপ্ন দেখছে। ফেভারিট হিসাবেই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ইংলিশ সিরিজে ভালো করেছেন লিটন দাস ও রনি তালুকদার।

ফলে ওপেনিংয়ে এই দুই ব্যাটসম্যানকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মোটামুটি নিশ্চিত। এদিকে ফর্মহীনতার কারণে দল থেকে ছিটকে গেছেন আফিফ হোসেন। জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মিরাজ। তাতে দলে জায়গা পক্ত হয়েছে তার। তবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোটে পড়ে প্রথম দুটি ম্যাচ মিস করেছেন তিনি।  বল হাতে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। তার সঙ্গে থাকতে পারেন নাসুম আহমেদও। অথবা এই দুজনের বদলে একজন বেশি ব্যাটসম্যান নিয়ে খেলতে চাইলে দলে জায়গা পেতে পারেন জাকের আলী। পেসার হিসেবে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে। এই তিনজনের মধ্যে শরিফুল ইসলামও জায়গা করে নিতে পারেন। সেক্ষেত্র বাদ পড়তে পারেন কাটার মাস্টার মুস্তাফিজ। তবে প্রথম ম্যাচে দ্য ফিজকেই বেশি প্রাধান্য দেয়া হতে পারে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম