ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  2:06 PM

news image

টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি। বুধবার (৫ জুলাই) সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। দীর্ঘদিন পর একাদশে ফিরেছেন আফিফ হোসেন। বাদ পড়েছেন এবাদত হোসেন। এদিকে ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। এ ছাড়া একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামছে লাল-সবুজেরা। অন্যদিকে টেস্টে পরাজয়ের পর পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে সফরকারী। দলে ফিরেছেন রশিদ খান, মোহাম্মদ নবি, মুজিবরা। এই ম্যাচে পেসার সেলিম সাফির অভিষেক হচ্ছে।

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান দল : হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম