ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রথম একক ফুটবলার হিসেবে প্রিন্সেস অস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি

#

স্পোর্টস ডেস্ক

০৪ জুন, ২০২৬,  10:45 AM

news image

প্রিন্সেস অস্তুরিয়াস পুরস্কার। ফুটবলারদের শোকেসে এটা আগেও উঠেছে। ২০০২ সালে ব্রাজিল ও ২০১০ সালে স্পেন জাতীয় ফুটবল দল এটা পায়। ২০১২ সালে যৌথভাবে পেয়েছিলেন ইকার ক্যাসিয়াস ও জাভি হার্নান্দেজ। প্রথম একক ফুটবলার হিসেবে এবার এটা পেলেন লিওনেল মেসি।

স্পেনের স্বায়ত্তশাসিত এলাকা অস্তুরিয়াসের রাণির পক্ষ থেকে শিল্পকলা, সাহিত্য, সমাজবিজ্ঞান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ মেসি এবার এই পুরস্কার সম্মানিত হয়েছেন। পুরস্কারটি তার হাতে উঠবে আগামী অক্টোবরে।

অস্তুরিয়াস পুরস্কার ফাউন্ডেশনের সভাপতি তেরেসা পেরেলসসহ একাধিক সদস্য নিয়ে গঠিত জুরি বোর্ড ভোটের মাধ্যমে মেসিকে এই সম্মান প্রদানের সিদ্ধান্ত নেয়। জুরিদের বিবৃতিতে বলা হয়, ‘অসাধারণ প্রতিভা, অনন্য ক্রীড়াজীবন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তার দীর্ঘমেয়াদি ও উল্লেখযোগ্য মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটবল ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় লিও মেসি মাঠে তার আদর্শ আচরণ, ধারাবাহিকতা, বিনয় এবং দলীয় খেলায় অঙ্গীকারবদ্ধতার জন্য সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।’

আর্জেন্টিনার হয়ে মেসি ২০২২ সালে বিশ্বকাপ জিতেছেন, ২০২১ ও ২০২৪ সালে টানা দুটি কোপা আমেরিকা জিতেছেন। ২০০৮ সালে জিতেছিলেন অলিম্পিক স্বর্ণপদক। ক্লাব ফুটবলেও তার সাফল্য অসাধারণ। বার্সেলোনার হয়ে তিনি ১০টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছেন। এছাড়া ইন্টার মায়ামি সিএফের হয়ে এমএলএস কাপ, সাপোর্টাস শিল্প ও২০২৪ ও লিগস কাপ ২০২৩ জয় করেছেন।

পুরস্কার পেয়ে মেসি খুশি। কানসান সিটিতে বিশ্বকাপ ক্যাম্প থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো, আমরা ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে কানসাস সিটিতে আছি এবং পুরো মনোযোগ ধরে রেখেছি। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে খবরটি জানতে পারি এবং আমাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য বার্তা পেয়েছি। সত্যি বলতে এই স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত গর্বিত। এর গুরুত্ব অনেক, এবং শুধু মাঠে আমি যা করি তার জন্য নয়, মাঠের বাইরের কাজের জন্যও আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম