ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

প্রথম আর্ট কলেজ চালু করল সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  4:32 PM

news image

প্রথম আর্ট কলেজ চালু করল সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত এই আর্ট কলেজ চালু করা হয়েছে। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই কলেজের জন্ম হল। রবিবার বিশ্ববিদ্যালয়ের থিয়েটারে ‘কলেজ অব আর্টসের’ উদ্বোধন হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী হামেদ বিন মোহাম্মদ ফয়েজ এবং কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. বদরান আল-ওমর। এছাড়া অনুষ্ঠানে যোগ দেন দেশটির সংস্কৃতি ও শিল্প অনুরাগীরা। ফয়েজ তার বক্তব্যে আর্ট সম্পর্কিত প্রতিষ্ঠানের তাৎপর্যের ওপর জোর দেন। তিনি বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নে সংস্কৃতি ও শিল্প নিয়ে সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহানের প্রতিশ্রুতির প্রতিফলন এই আর্ট ইনস্টিটিউট। তিনি বলেন, এই ইনস্টিটিউট হবে বিজ্ঞান ও সংস্কৃতির মধ্যে সংমিশ্রণের সূচনা। এই কলেজে ডিজাইন, পারফরমিং আর্টস এবং ভিজ্যুয়াল আর্ট বিষয়ক বিভাগ থাকবে। সূত্র: সৌদি গেজেট, আরব নিউজ, গালফ নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম