ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন

প্রথমবারের মতো মেয়ের হাত ধরে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কিম

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২২,  5:00 PM

news image

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রায়ই খবরে আসেন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এবার তিনি খবরের শিরোনাম হয়েছেন তার মেয়ের কারণে। কিমের ব্যক্তিগত জীবন সাধারণত প্রকাশ্যে খুব কমই আনা হয়। শুক্রবার কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ একাধিক ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মেয়ের হাত ধরে হাঁটছেন কিম। তবে ছবিগুলো কবেকার তা জানানো হয়নি। ধারণা করা হয়, কিমের তিনটি সন্তান রয়েছে। তবে এই প্রথমবারের মতো মেয়ের হাত ধরে প্রকাশ্যে এলেন কিম জং উন। মেয়েকে সঙ্গে নিয়ে দেশের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শন করেন কিম।

স্ত্রী ও মেয়ের সঙ্গে কিম

কিমের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রক্ষমতায় কে বসবেন- তা এখনো জানানো হয়নি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিমের মেয়ের বয়স প্রায় ১২-১৩ বছর। ধারণা করা হচ্ছে, ৪/৫ বছরের মধ্যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেবে। ধীরে ধীরে তাকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য হয়তো প্রস্তুত করা হবে। তাকে দেশের সর্বোচ্চ পদে দেখা যেতে পারে। আবারও ফুফুর মতো প্রভাবশালী ভূমিকাও নিতে পারেন কিমের মেয়ে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম