ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

প্রতি রাতে ৬ কোটি আয় অ্যাডেলের!

#

বিনোদন ডেস্ক

২১ জানুয়ারি, ২০২২,  4:05 PM

news image

গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেল। প্রতি রাতে জনপ্রিয় এই তারকা আয় করেন ৫ লাখ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি টাকা! আজ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কোলোসিয়াম থিয়েটারে বেশ কয়েকবার পারফর্ম করবেন অ্যাডেল। যেখানে টিকিট বিক্রি থেকে তার এই আয় হবে। এ বিষয়ে আরও জানা যায়, আয়োজকরা অ্যাডেলের থাকার জন্যও বিশেষ ব্যবস্থা করে রেখেছেন।

তার জন্য ভাড়া করা হয়েছে বিলাসবহুল রিসোর্ট। সেখানে একজন থাকতে প্রতিদিনের খরচ প্রায় ৩৫ লাখ টাকা। ২০১৫ সালে অ্যাডেলের তৃতীয় অ্যালবাম প্রকাশ পায়। এর পর কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার পরই আড়ালে চলে যান তিনি। ২০২১ সালে ১০০ পাউন্ড ওজন ঝরিয়ে ভক্তদের চমকে দেন এই গায়িকা। একই বছর প্রকাশ পায় অ্যাডেলের চতুর্থ অ্যালবাম ‘৩০’। যা ২০২১ সালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের স্বীকৃতি পেয়েছে। বর্তমানে ব্যবসায়ী রিচ পলের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অ্যাডেল। তাদের দুজনকে নাকি বেশ কয়েকটি অনুষ্ঠানেও দেখা গেছে। এর পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম