ঢাকা ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

প্রতিবাদের জন্য নজরুল আমাদের উদ্বুদ্ধ করছেন: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৪,  11:46 AM

news image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজও আমরা গণতন্ত্র ও অধিকারহারা এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতির প্রতিটি ক্ষণ প্রতিবাদের জন্য নজরুল আমাদের উদ্বুদ্ধ করছেন। শনিবার (২৫ মে) সকাল সাতটার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। রুহুল কবির রিজভী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতা, স্বাধীনতা ও বিপ্লবের গান আমাদের প্রাণিত করেছে। আজও তা আমাদের উদ্বুদ্ধ করে। যে প্রতিবাদের ভাষা তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যে দিয়ে গেছেন, সেটি রপ্ত করে আমরা আজও গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ফেরানো ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার লড়াই অব্যাহত রেখেছি। জাতীয়তাবাদী দলের এই সিনিয়র নেতা বলেন, আমরা যখন কারাগারে যাই, যখন আমাদের বিচার হয়। তখন আমরা নজরুলকে স্মরণ করি। কারণ আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদের সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। যেমন নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিলো বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তার কবিতা, গান এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদের উদ্বুদ্ধ করছে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করে আজকের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিবাদ করতে, এগিয়ে যেতে। যতদিন নজরুল নির্বাক হননি, ততদিন তিনি নির্যাতন-নিপীড়ন সহ্য করে নিপীড়িত মানুষের পক্ষে লিখে গেছেন। তিনি বলেন, নজরুল সব সময়ই প্রাসঙ্গিক। তার পথ দিয়েই আবারও ইনশা আল্লাহ এ দেশে গণতন্ত্র, রাষ্ট্রের বহুমাত্রিক বৈশিষ্ট্য, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম